Subcribe to our RSS feeds Join Us on Facebook Follow us on Twitter Add to Circles

About

ভূমিকা

ভূমিকা

উপস্থাপনায়

উপস্থাপনায় সোমনাথ, নির্জন, সৌরদীপ, পরাগ ও প্রসেনজিৎ
সব পোস্টের লিংক ঠিক হয়ে যাওয়া উচিত। সমস্যা হলে যোগাযোগের পাতায় দেওয়া ইমেল-এ জানান। এছাড়াও 'সব বইয়ের গুগুল ড্রাইভের সরাসরি লিংক' রইল। কিন্তু HQ raw scan pdf - এর Access চাইবেন না। ওটা দেওয়া হবে না।।

Random Posts

Mr. Arun Som's request

Mr. Arun Som's request

ঘোষণা

ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।

---------------------------

১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য দাদুর দস্তানা নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।

শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।

Saturday, October 29, 2016

খোকন সোনা - আলেক্সেই তলস্তোয় (অনুঃ হায়াৎ মামুদ)






অনুবাদ : হায়াৎ মামুদ
ছবি এঁকেছেন : ইউলিয়ান করোভিন 
 প্রকাশকাল : ১৯৭৬ 

পৃষ্ঠা সংখ্যা : ২৮ 
আয়তন : ৫৮.৫ 

 কৃতজ্ঞতা স্বীকার 
ধার দিয়েছেন : সমীর রায়
স্ক্যান করেছেন : সোমনাথ দাশগুপ্ত
প্রসেস করেছেন : নির্জন সেন

সবাইকে দীপাবলীর প্রীতি ও শুভেচ্ছা। 
বিনামূল্যে ডাউনলোড করুন (সম্পূর্ণ বইটি)

Sunday, October 23, 2016

বেলুগিনের বিবাহ - আ. ন. অস্ত্রোভস্কি (অনুঃ নীরেন্দ্রনাথ রায়)







প্রচ্ছদপট ও মুদ্রণ পরিকল্পনা : ন. ই. গ্রিশিন
পৃষ্ঠা সংখ্যা : ১৯
আয়তন : ১১.৩ মেবা

 কৃতজ্ঞতা স্বীকার 
ধার দিয়েছেন :  ঋতুরাজ বসু (পিতা অরুণাচল বসু-র সংগ্রহ থেকে)
স্ক্যান করেছেন : সোমনাথ দাশগুপ্ত
প্রসেস করেছেন : নির্জন সেন






Thursday, September 29, 2016

সবশেষে হাসেন বৃদ্ধ মেমীল - রীৎ হেউ (অনুঃ ফল্গু কর)







অনুবাদ : ফল্গু কর

প্রচ্ছদপট ও মুদ্রণ পরিকল্পনা : দ. বীস্তি
পৃষ্ঠা সংখ্যা : ৩৭
আয়তন : ৯.৮ মেবা

 কৃতজ্ঞতা স্বীকার 
ধার দিয়েছেন :  শঙ্কর ঘোষ,  ডঃ ইরফান সিদ্দিক  (প্রচ্ছদ)
স্ক্যান করেছেন : সোমনাথ দাশগুপ্ত , ডঃ ইরফান সিদ্দিক  (প্রচ্ছদ)
প্রসেস করেছেন : সৌরভ দত্ত, নির্জন সেন

প্রতিটি অধ্যায় বুকমার্ক করা রইল। ট্যাবে পড়তেও সুবিধে হবে।

শ্রদ্ধেয় শঙ্কর ঘোষের কপিটিতে সামনের প্রচ্ছদ ও একটি ফ্ল্যাপ ছিল না। গ্রন্থাগারের থেকে একটি কপি পাওয়া গেছিল, যাতে সামনের প্রচ্ছদে কাগজ সাঁটা ছিল। সেই প্রচ্ছদ প্রসেস করার পরও আমাদের মনের খুঁতখুঁত যাচ্ছিল না। সামনের কভারটি অনুপুঙ্খভাবে উদ্ধার করা সম্ভব হল ঢাকা থেকে ডঃ ইরফান সিদ্দিক-এর সংগ্রহের কপি থেকে স্ক্যান পেয়ে।




Sunday, September 18, 2016

নানান জাতের পশু - ইগর আকিমুশকিন (অনু; হায়াৎ মামুদ)






অনুবাদ : হায়াৎ মামুদ
ছবি এঁকেছেন : ন. চারুশিন 
 প্রকাশকাল : ১৯৭৮ 

পৃষ্ঠা সংখ্যা : ২০ 
আয়তন : ৫১.২ 

 কৃতজ্ঞতা স্বীকার 
ধার দিয়েছেন : সমীর রায়
স্ক্যান করেছেন : সোমনাথ দাশগুপ্ত
প্রসেস করেছেন : নির্জন সেন

বিনামূল্যে ডাউনলোড করুন (সম্পূর্ণ বইটি)


Thursday, September 15, 2016

রূপোলী খুর - প. বাজোভ (অনুঃ রেখা চট্টোপাধ্যায়)






লেখক : প. বাজোভ
ছবি এঁকেছেন : ম. উস্পেনস্কায়া 
 প্রকাশকাল : মুদ্রিত নেই 

পৃষ্ঠা সংখ্যা : ২০ 
আয়তন : ২৫.৬ 

 কৃতজ্ঞতা স্বীকার 
ধার দিয়েছেন : যশোধরা রায় চৌধুরী
স্ক্যান করেছেন : সোমনাথ দাশগুপ্ত
প্রসেস করেছেন : নির্জন সেন

বিনামূল্যে ডাউনলোড করুন (সম্পূর্ণ বইটি)


Sunday, August 28, 2016

আএলিতা - আলেক্সেই তলস্তয় (অনুঃ সমর সেন)






অনুবাদ : সমর সেন

প্রচ্ছদপট ও মুদ্রণ পরিকল্পনা : আ. ভাসিন
পৃষ্ঠা সংখ্যা : ২৮৮
আয়তন : ১৬.১ মেবা

 কৃতজ্ঞতা স্বীকার 
ধার দিয়েছেন :  কাজি রাশেদ আব্দাল্লাহ, ড: ইরফান সিদ্দিক (প্রচ্ছদ)
স্ক্যান করেছেন : কাজি রাশেদ আব্দাল্লাহ, ড: ইরফান সিদ্দিক (প্রচ্ছদ)
প্রসেস করেছেন : নির্জন সেন

এই বইটির ডাস্ট জ্যাকেট আমরা পাই নি। যদি কারো সন্ধানে থাকে, স্ক্যান পাঠানো সম্ভব হয়,  অনুগ্রহ করে যোগাযোগ করবেন।


Monday, August 15, 2016

একটি দিন - ওতিয়া ইওসেলিয়ানি (অনুঃ বিজয় পাল, সম্পাঃ ননী ভৌমিক)








জর্জীয় গল্পের রুশী রূপায়ন : আ. এবানইজে
অনুবাদ : বিজয় পাল
সম্পাদনা : ননী ভৌমিক

প্রকাশকাল : ১৯৭৪
ছবি এঁকেছেন: র. ভোল্‌স্কি
পৃষ্ঠা সংখ্যা : ২০
আয়তন : ৩৭ মেবা

 কৃতজ্ঞতা স্বীকার 
ধার দিয়েছেন : পারমিতা দাশগুপ্ত মজুমদার
স্ক্যান করেছেন :পারমিতা দাশগুপ্ত মজুমদার
প্রসেস করেছেন : নির্জন সেন

পারমিতাদি থাকেন বাংলার বাইরে। শুধুমাত্র আমাদের খুঁতখুঁতেমির জন্য এই বইটা তাঁকে বা তাঁর আপিসের সাহায্যকারীদের দুবার স্ক্যান করতে হল। বাগনান-এ কবি দেবাশিস মুখার্জির বাড়ি থেকে বছর দুই আগে এই বইটা নিয়ে এসে স্ক্যান করেছিলাম আমরা। তাঁকেও ধন্যবাদ। একই খুঁতখুঁতেমির জন্য স্ক্যান করেও প্রসেস করার কাজ স্থগিত রেখেছিলাম। অবশেষে কেমন হল বইটা? আপনাদের সকলের মতামতের প্রতীক্ষায় ভারতের ৭০ তম স্বাধীনতা দিবসে বইটা রইল সকলের জন্যে।



Navigator