About
ভূমিকা
উপস্থাপনায়
Random Posts
Mr. Arun Som's request
ঘোষণা
ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।
---------------------------
১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য “দাদুর দস্তানা” নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।
শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।
Sunday, July 29, 2018
ধোলাই রাম - কর্নেই চুকোভস্কি (অনু: - ননী ভৌমিক)
Saturday, July 14, 2018
সূর্যলুঠ - কর্নেই চুকোভস্কি (অনু: ননী ভৌমিক)
Thursday, February 16, 2017
দত্যি পোকা আরশোলা - কর্নেই চুকোভস্কি (অনুঃ হায়াৎ মামুদ)
Tuesday, May 10, 2016
মোরগছানা - কর্ণেই চুকোভস্কি (অনুঃ রেখা চট্টোপাধ্যায়)
Thursday, June 19, 2014
কল্পতরু - কর্নেই চুকোভস্কি (অনু: ননী ভৌমিক)
প্রকাশনা : রাদুগা প্রকাশন, মস্কো
প্রকাশ কাল : রাদুগা ১৯৮৩
পৃষ্ঠা সংখ্যা : ৬৮
কৃতজ্ঞতা স্বীকার
ধার দিয়েছেন : রাজর্ষি সেনগুপ্ত, পূর্ণা চক্রবর্তী (মলাট)
স্ক্যান করেছেন : সোমনাথ দাশগুপ্ত, পূর্ণা চক্রবর্তী (মলাট)
প্রসেস এবং হাইপারলিঙ্ক তৈরি করেছেন : নির্জন সেন
Monday, April 14, 2014
উঃ বাবারে - কর্নেই চুকোভ্স্কি (অনু: হায়াৎ মামুদ)
খাসা প্রসেস'র বটে উঃ বাবারে!
ছেঁড়া-ফাটা বই তাঁরে দিলে খাবারে,
দাগছোপ বেছেবুছে
নির্জন সেন মুছে
করে দ্যান তারে নতুনের বাবা রে!
অনুবাদ : হায়াৎ মামুদ
প্রকাশনা : প্রগতি প্রকাশন (সোভিয়েত ইউনিয়নে মুদ্রিত)
প্রকাশ কাল : ১৯৭৫
পৃষ্ঠা সংখ্যা : ৩২
কৃতজ্ঞতা স্বীকার
ধার দিয়েছেন : সমীর রায়
বইটি কৌশিক বন্দ্যোপাধ্যায় ও সৈকত দত্ত-র মাধ্যমে স্ক্যান করে পাঠিয়েছিলেন খড়গপুর থেকে। তাঁদেরও কৃতজ্ঞতা।
স্ক্যান করেছেন : সোমনাথ দাশগুপ্ত
প্রসেস করেছেন : নির্জন সেন





























