Subcribe to our RSS feeds Join Us on Facebook Follow us on Twitter Add to Circles

About

ভূমিকা

ভূমিকা

উপস্থাপনায়

উপস্থাপনায় সোমনাথ, নির্জন, সৌরদীপ, পরাগ ও প্রসেনজিৎ
সব পোস্টের লিংক ঠিক হয়ে যাওয়া উচিত। সমস্যা হলে যোগাযোগের পাতায় দেওয়া ইমেল-এ জানান। এছাড়াও 'সব বইয়ের গুগুল ড্রাইভের সরাসরি লিংক' রইল। কিন্তু HQ raw scan pdf - এর Access চাইবেন না। ওটা দেওয়া হবে না।।

Random Posts

Mr. Arun Som's request

Mr. Arun Som's request

ঘোষণা

ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।

---------------------------

১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য দাদুর দস্তানা নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।

শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।

Showing posts with label বিবিধ. Show all posts
Showing posts with label বিবিধ. Show all posts

Saturday, February 13, 2021

পঞ্চাশজন সোভিয়েত কবি - ৫০ জন সোভিয়েত কবির কবিতা সংকলন (অনু: হায়াৎ মামুদ)

 




সম্পূর্ণ সূচীপত্রের হাইপারলিংক ও পূর্ণাঙ্গ বুকমার্ক সম্বলিত



লেখক : বিবিধ
অনুবাদ : হায়াৎ মামুদ


 প্রকাশকাল : ১৯৭৭ 

পৃষ্ঠা সংখ্যা : ৬০০ 
আয়তন : ১৯.৩ মেবা

 কৃতজ্ঞতা স্বীকার 
ধার দিয়েছেন : সোমনাথ দাশগুপ্ত
স্ক্যান করেছেন : সোমনাথ দাশগুপ্ত
প্রসেস করেছেন : নির্জন সেন

হয়তো চট করে দেখে বইটির পিছনের পরিশ্রমটা নজরে আসবে না, তাই আলাদা করে বলে রাখি, নির্জন সেন বইটার ৭ পাতা ব্যাপী সূচিপত্রের ১৮১ টি আইটেম (সূচিপত্র, কবি ও কবিতা) কে আলাদা আলাদা করে হাইপারলিংকই শুধু করেন নি, পড়ার সুবিধার জন্যে সেই ৫০জন কবি ও ১৩০টি কবিতা সম্বলিত গোটা সূচিপত্র ও প্রচ্ছদকে আলাদাভাবে বাংলায় টাইপ করে বুকমার্ক ও বানিয়ে দিয়েছেন। প্রতিটি কবির গ্রেস্কেল ছবি, অর্থাৎ ৫০টি ছবির আলাদা করে বিশেষ প্রযুক্তিতে ডিস্ক্রিন করা হয়েছে, যাতে ময়্যার প্যাটার্ন না চলে আসে। সোভিয়েত ইউনিয়নের বিবিধ কবিদের কবিতার এটি সম্ভবত একমাত্র অ্যান্থলজি। বইটি আমায় যিনি ব্যক্তিগত উপহার দিয়েছেন সেই বন্ধুটির জন্য রইল একরাশ ভালোবাসা।

বিনামূল্যে ডাউনলোড করুন (সম্পূর্ণ বইটি)

Saturday, October 31, 2020

সোভিয়েত ইউনিয়ন পত্রিকার ছোটোদের পাতার সংগ্রহ (৬০ টি বই থেকে)

 


সোভিয়েত ইউনিয়ন পত্রিকার ছোটোদের পাতার সংগ্রহ (৬০ টি বই থেকে) : কমিকস
লেখক : বিবিধ
অনুবাদ :
 বিবিধ (অনুল্লিখিত)


৬-৭ বছর ব্যপী ৬০ টি পত্রিকার প্রতিটির  মাঝের দুই পৃষ্ঠার সংগ্রহ

পৃষ্ঠা সংখ্যা : ১২০

আয়তন :  ৩৮২ মেবা (raw scan) / 48.7 mb (LQ ডাউনলোড)

প্রকাশকাল :  বিবিধ (৬-৭ বছর ব্যপী) 

 কৃতজ্ঞতা স্বীকার 
ধার দিয়েছেন : ফরিদ আক্তার পরাগ  
স্ক্যান করেছেন : ফরিদ আক্তার পরাগ   
প্রসেস করেছেন (raw scan file)  নির্জন সেন

প্রায় দুবছর পর নতুন পোস্ট। সবাইকে শারদ শুভেচ্ছা।

এই বইটির বিষয়ে কিছু বলা প্রয়োজন। এরকম কোনো বই সোভিয়েত ইউনিয়ন থেকে কোনোদিন প্রকাশিত হয়নি। অথচ গত দীর্ঘ ছয় বছর আমরা এই ব্লগের উপস্থাপকেরা অপেক্ষা করেছি, উদগ্রীব থেকেছি যে, কবে এই বইটা আমরা সমস্ত ব্লগবন্ধুদের সাথে ভাগ করে নিতে পারব। আমাদের ব্লগে আত্মীয় হিসেবে ২০১৩ সালের শেষে ফরিদ আক্তার পরাগ যোগ দিলেন, আমাদের আমন্ত্রণ জানালেন বাংলাদেশে ঘুরতে যেতে। পরের বছর শীতে সপরিবারে রাজশাহী গিয়ে তাঁর বাসায় প্রথম এই বইটি দেখার সুযোগ হয় আমার। ছবি ও লেখায় মিশে প্রায় কমিকসের মতো এই রকম পাতা সোভিয়েত নারী আর সোভিয়েত ইউনিয়ন পত্রিকার সবচেয়ে বড় আকর্ষণ ছিল ছোটোদের কাছে। সোভিয়েত ইউনিয়ন পত্রিকার থেকে পাতাগুলি আলাদা করে সাজিয়ে বই বানিয়ে রেখেছিলেন তিনি। সেই মুহূর্তে সময়াভাবে এবং বড় স্ক্যানারের অভাবে স্ক্যান সম্ভব হয়নি। পরে নানাসময়ে বইটি ভারতে পাঠানোর কথা ভাবা হয়, কিন্তু হারিয়ে যাওয়া বা সীমান্তে গোলমালে পড়ে খোয়া যাওয়ার সম্ভাবনা এড়িয়ে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। পৃথিবীতে এমন বই যে কেবল একটিই। শেষে ছোটো স্ক্যানারেই প্রতি পাতা দুবার করে স্ক্যান করে এই কাজ তিনি শেষ করলেন এই আগস্ট মাসে।

এর পাতাগুলি স্ক্যান করে ফরিদ আক্তার পরাগ বাংলাদেশের রাজশাহী থেকে ৪.১ জিবি raw scan পাঠিয়েছেন। তার আবেগটুকুও ধরা রইল এখানেই -

প্রত্যেক বাবা-মা তাদের সন্তানদের জন্য কিছু সংগ্রহ করে রেখে যান, অর্থ দিয়ে যার মূল্যায়ন করা যায় না। ঊনিশশো সত্তর থেকে ঊনিশশো আশির দশক পর্যন্ত বাংলাদেশে অনেক সোভিয়েত বই ও পত্রিকা আসতো। এমনি একটা পত্রিকা ছিলো ‘সোভিয়েত ইউনিয়ন’, যা প্রতি মাসে একটি করে প্রকাশিত হতো। তার ভিতরে থাকতো শিশুদের জন্য দুটি করে পৃষ্ঠা। সেই গল্পগুলি পড়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে থাকতাম। তারপর অনেক বছর পেরিয়ে গেছে। পত্রিকাগুলির অবস্থাও জীর্ণশীর্ণ হয়ে গেছে।
যখন আমি বাবা হলাম তখন ভাবলাম ঐ ‘সোভিয়েত ইউনিয়ন’ পত্রিকার শিশুতোষ গল্পগুলি আমার সন্তানদের জন্য সংগ্রহ করতে পারলে ভালই হয় । তাই ৬-৭ বছরের পত্রিকা ঘেঁটেঘেঁটে পৃষ্ঠাগুলি সংগ্রহ করে, একত্র করে অন্য কাগজের উপর আঠা দিয়ে সেঁটে, ফাইলবন্দী বই আকারে আমার সন্তানদের উপহার দিলাম। ওরা এখন বড় হয়ে গেছে। তাই সেই সংগ্রহ স্ক্যান করে পৃথিবীর বাংলা ভাষাভাষী সকল শিশুদের জন্যে উপহার হিসেবে পাঠালাম। বইটি তৈরি করতে আমায় সাহায্য করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এম.বি.এ.-র মেধাবী ছাত্র রায়হান উদ্দিন, বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী।


(অরুণ সোম সন্দীপন গাঙ্গুলীকে কথা প্রসঙ্গে জানিয়েছেন এই অনুবাদগুলির বেশিটাই ননী ভৌমিকের করা। শেষের দিকে কিছু অনুবাদ তিনি নিজেও করেছেন। এখানে পিডিএফ এ বা ফাইল-বই-তে কমিকসের অন্তর্ভুক্তি কালানুক্রম মেনে করা হয়েছে বলে জানা নেই। কেটে নেওয়া পাতা থেকে সেসব জানার আর কোনো উপায়ও নেই।)

শীঘ্রই প্রিন্ট-রেডি হাই কোয়ালিটি কপি ডাউনলোডের জন্য দেওয়া হবে, ততদিন এটাই পড়ে ফেলুন।

“টু-পেজ আপ ভিউ” তে পড়বেন যাতে দুটো পাতা পাশাপাশি থাকে। “শো কভার পেজ ইন টু পেজ ভিউ” তে যেন টিক দেওয়া থাকে।



Monday, May 29, 2017

সোভিয়েত প্রাচ্যের দশটি গল্প - (অনুঃ সমর সেন)







লেখক : বিবিধ
অনুবাদ : সমর সেন


সূচী


দেরেনিক দেমিরচান -  চার্গাই (প্রাচ্য কাব্য)

নুরমুরাত সারিখানভ - পুঁথি
আবদুল্লা কাহ্‌হার - দৃষ্টিদান
ইউরি রীৎহেউ - একটি মানুষের অদৃষ্ট
ভেরা ইনবের - নর-বিবির অপরাধ
দাশিরাবদান বাতোজাবাই - তুমেনের গান
গেওর্গি গুলিয়া - আবার দেখা
নরা আদামিয়ান - জারেভ্‌শানের ডাক্তার
আকাকি বেলিয়াশভিলি - অদৃষ্টের পরিহাস
সাদ্রিদ্দীন আইনি - মাদ্রাসায় আমার শেষকটি দিন

পৃষ্ঠা সংখ্যা : ২৪০
আয়তন : ১২.৪ মেবা

প্রকাশকাল :  মুদ্রিত নেই 


 কৃতজ্ঞতা স্বীকার 
ধার দিয়েছেন :  মুহাম্মদ তারেক আনাম
স্ক্যান করেছেন : কাজি রাশেদ আব্দাল্লাহ
প্রসেস করেছেন : নির্জন সেন




Navigator